Logo
Logo
×

নগর জুড়ে

সিদ্দিকুর রহমানের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৭:০৯ পিএম

সিদ্দিকুর রহমানের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার (ভুতপূর্ব) সদস্য এবং রেইনবো এ্যাথলেটিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতসোয়া ১২টার দিকে শহরের গলাচিপা কলেজ রোডে তিনি ইন্তেকাল করেন।

 

একজন স্বজ্জন মানুষ হিসেবে ক্রীড়াঙ্গণে সকলের সাথে তাঁর সম্পর্ক ছিল বন্ধুত্বের মত। মহকুমার খেলাধুলার উন্নয়নে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। 

 

ক্রীড়াঙ্গণের স্বজ্জন ব্যক্তিত্ব সিদ্দিকুর রহমানের ইন্তকালে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন। শোক বিবৃতিতে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন