Logo
Logo
×

নগর জুড়ে

জেলা প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের ২ঘন্টা কর্মবিরতি পালন

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৯:১৫ পিএম

জেলা প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের ২ঘন্টা কর্মবিরতি পালন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা শাখা কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে ৩য় শ্রেণির কর্মচারীদের ২ ঘন্টা কর্মবিরতি ও অফিস চত্ত্বরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। 

 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্র্যালয়য়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্র্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদ পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নয়নের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

 

এসময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা শাখা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি ও জেলা নাজির প্রাণকৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি’ (বাকাসস) কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সচিবালয়ের ন্যায় আমাদের পদবি পরিবর্তন এবং আমাদের বেতন গ্রেড পরিবর্তনের দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত ৩মাসের কর্মসূচির দ্বিতীয় দিনে ২ঘন্টার কর্মবিরতি পালন করা হয়েছে। আমাদের দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী আন্দোলন অব্যাহত রাখা হবে। এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা জনগণকে নিরলসভাবে সেবা দিয়ে থাকি। অথচ আমাদের পদবী পরিবর্তন করা হয় ন।


কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখা কালেক্টরেট সহকারী সমিতির সাধারণ সম্পাদক ও ফতুল্লা রাজস্ব সার্কেলের নামজারী সহকারী মো. আবুল হোসেন সিকদার, জেলা রেকর্ডরুম শাখার অফিস সহকারী জামাল হোসেন, নেজারত শাখার সহকারী নাজির আরিফুল ইসলাম, ট্রেজারী শাখার অফিস সহকারী মো. আসাদুজ্জামান, এল এ শাখার সার্টিফিকেট সহকারী মো. খায়রুল বাশার, জেএম শাখার অফিস সহকারী মোঃ বেলাল হোসেন গাজী, নেজরত শাখার সহকারী লিটন সরকার, সহকারী নাজির আতিকুর রহমান, রেকর্ডরুম শাখার অফিস সহকারী মো. শাহাদাত হোসেন ও রেকর্ডরুম শাখার অফিস সহকারী জাহিদ ইবনে কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন