Logo
Logo
×

নগর জুড়ে

কালীরবাজার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৮:২২ পিএম

কালীরবাজার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর কালীরবাজার এলাকার চারারগোপ থেকে নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে চারারগোপে একটি ময়লাস্তুপে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। 


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, উদ্ধারকৃত নবজতাকের বয়স একদিনের বেশি হবে না। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি কবরস্থানে দাফন করা হয়েছে। তবে কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে তা জানা যায়নি। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন