Logo
Logo
×

নগর জুড়ে

বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে জমে উঠেছে ভ্যালেন্টাইন ফেয়ার

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:৪৩ পিএম

বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে জমে উঠেছে ভ্যালেন্টাইন ফেয়ার
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আসছে বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে তিনদিন ব্যাপী ভ্যালেন্টাইন ফেয়ার। শহরের চাষাঢ়ায় বাঁধন কমিউনিটি সেন্টারের চতুর্থ তলার হলরুমে রবিবার চতুর্থবারের মতো এই ফেয়ারের আয়োজন করে অনলাইনভিত্তিক সংগঠন গাজী উভেন্ট প্ল্যানার। ৪০টি স্টল নিয়ে আয়োজিত ভ্যালেন্টাইন ফেয়ারে দুই শতাধিক নারী উদ্যোক্তা অংশ নিয়ে জমিয়ে তুলেছেন।

 

প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই ভ্যালেন্টাইন ফেয়ারে দেশী-বিদেশী আকর্ষণীয় পোশাক, অলংকার, জুতা-স্যান্ডেল, ব্যাগ, প্রসাধনী সামগ্রী, রূপচর্চা, ছোটদের খেলনা ও আচার, চটপটি, ফুচকা, পিঠা-পুলিসহ নানা ধরণের মুখরোচক খাবারের পসরা বসিয়েছেন অনলাইন বিক্রেতারা। দামও তুলনামূলকভাবে হাতের নাগালের মধ্যে। তাই এক ছাদের নীচে নিত্যপয়োজনীয় সব ধরণের পণ্যসামগ্রী সুলভমূল্যে পেয়ে ক্রেতারা স্বাচ্ছন্দে বিভিন্ন স্টল ঘুরে কেনাকাটা করছেন।

 

এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করতে আকর্ষণীয় মূল্যহ্রাস, র‌্যাফেল ড্র, সেরা ক্রেতা-বিক্রেতা পুরস্কার, স্টলারদের সনদ প্রদানসহ জমকালো র‌্যাম্প মডেলিং শো’র ব্যবস্থাও রেখেছে আয়োজকরা। মঙ্গলবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই ভ্যালেন্টাইন ফেয়ার। 

 

এই ফেয়ার প্রসঙ্গে আয়োজক সংগঠন গাজী ইভেন্ট প্ল্যানারের এ্যাডমিন শারমিন শাকিল মেঘলা জানান, স্বল্প পুঁজির নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়াতে এবং তাদের স্বাবলম্বী হওয়ার ব্যাপারে একত্রিত করতেই এই ফেয়ারের আয়োজন।

 

তিনি বলেন, একজন নারী বিয়ের পর পুরোপুরি স্বামীর উপর নির্ভরশীল হয়ে পড়ে। এক্ষেত্রে অনেকেই পরিবেশ পরিস্থিতি ও আর্থিক সংকটের কারণে অসহায় জীবনযাপন করে। এইসব নারীরা যাতে স্বল্প পুঁজির মাধ্যমে অনলাইন ব্যবসা করে নিজেরাই স্বাবলম্বী হতে পারে সেজন্য গাজী ইভেন্ট প্ল্যানারের প্লাটফর্মে আনা হয়েছে।

 

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন উৎসব উপলক্ষে মেলার আয়োজন করে থাকি। এর মাধ্যমে নারী সমাজের অনলাইন ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে সরাসরি পরিচিত হয়ে তাদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন।

 

বর্তমানে অনলাইনে কেনাকাটা করে অনেক মানুষ প্রতারিত হচ্ছেন। তবে ক্রেতা-ক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সম্পর্ক সৃষ্টি হলে আস্থার জায়গা তৈরি হয়। এতে করে ক্রেতা-বিক্রেতা উভয়েই লাভবান হচ্ছেন। তাদের এই আস্থার জায়গাটি তৈরি করে দিতেই আমাদের মেলার আয়োজন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন