Logo
Logo
×

নগর জুড়ে

কুতুববাগ দরবার শরীফের উরছ ও বিশ্বজাকের উপলক্ষে সংবাদ সম্মেলন

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১০:৫২ পিএম

কুতুববাগ দরবার শরীফের উরছ ও বিশ্বজাকের উপলক্ষে সংবাদ সম্মেলন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বন্দর কুতুববাগ দরবার শরীফের ওরছ ও বিশ্বজাকের ইজতেমা উপলক্ষে দরবার শরীফের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলনে কুতুববাগ দরবার শরীফের খাদেম নাসির আহেমদ আল মুজাদ্দেদী বলেন, আগামি ৩০ ও ৩১ জানুয়ারি বন্দর উপজেলা রেলস্টেশন সংলগ্ন কুতুববাগ দরবার শরীফে দুদিন ব্যাপি ওরছ আয়োজন করা হয়েছে। আমরা দরবার শরীফের পক্ষ হতে দাওয়াত দিতে এসেছি। এটা হলো পুন্যের দাওয়াত। কুতুববাগ দরবার শরীফের পীর মোজাদ্দেদীয়া তরিকার খেলাফত প্রাপ্ত পীর।

 

এবারের ওরছে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত মোজাদ্দেদীয়া তরিকার ইমাম হযরত মোজাদ্দেদ আলফেসানি (রহ) দরবার শরীফের গদিনশি পীর ও খলিফা সৈয়দ মো. সাদিক রেজা ওরছ উপলক্ষে বাংলাদেশে তাসরিফ আনবেন। তিনিই  শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুময়া আখেরী মোনজাত পরিচালনা করবেন। আপনারা সকলে উপস্থিত থাকবেন। 


এসময় উপস্থিত ছিলেন, কুতুববাগ দরবার শরীফের মোজাদ্দেদীয়া ওলামা মিশনের চেয়ারম্যান মুফতি গোলাম আম্বিয়া, হাফেজ জামাল উদ্দিন।     
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন