স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শতাধিক অন্ধ, পঙ্গু ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন মন্টু, বীর মুক্তিযোদ্ধা এড. মতিউর রহমান, আলহাজ্ব রমজানুল রশীদ, হাজী মো. মনির হোসেন, শফিকুল ইসলাম খান, হাজী রুহুল আমীন, আবুল কালাম আজাদ প্রমুখ।


