Logo
Logo
×

নগর জুড়ে

এখন সবকিছুতেই ভেজাল হচ্ছে : শামীম ওসমান

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০৮:২৮ পিএম

এখন সবকিছুতেই ভেজাল হচ্ছে : শামীম ওসমান
Swapno

শহর প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, দেশে বর্তমানে ভেজালের সংখ্যা বেড়ে গেছে। এখন সবকিছুতেই ভেজাল হচ্ছে। তাই মানুষ খেতেও ভয় পায়। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর আমলাপাড়ায় চিকেন ৬৫ নামের নতুন একটি রেস্টুরেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

 

এ সময় শামীম ওসমান জানতে চেয়েছেন রেস্টুরেন্ট এর নাম চিকেন ৬৫ কেনো ?  এর উত্তরে রেস্টুরেন্ট কতৃপক্ষ বলেন, চিকেন ৬৫ এটা একটা রেসিপির নাম। পৃথিবীর বিভিন্ন দেশে এই রেসিপিতে রান্না করা হয়। এখানে এরকম রেসিপি পরিবশেন করা হবে। আমি চেস্টা করবো আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করতে। যাতে করে মানুষ খাবারের পরিপূর্ণ তৃপ্তি পায়। 

 

এরপর শামীম ওসমান বলেন, এই ভেজালের মাঝে যে উদ্যোগ গ্রহন করেছেন সেটা খুবই ভালো একটা উদ্যোগ, সেটা যেন সফল হয় সে কামনা করছি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-নারায়নগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, জে, কে শামীম, মহানগর আওয়ামী লীগের সদস্য খাদেম মোঃ সানাউল্লাহ, মোঃ আনিসুর রহমান, মিন্টু, শাকিলা খান ববি, ফারহান খান টুসি, জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ সহ রেস্টুরেন্টের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন