Logo
Logo
×

নগর জুড়ে

উকিলপাড়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ১০:২৩ পিএম

উকিলপাড়ায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : শহরের উকিলপাড়া এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের ছাদ থেকে পড়ে মধ্যবয়সী এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাত আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, রাতে শহরের উকিলপাড়া-গলাচিপাড়ার মাঝামাঝি স্থানে ট্রেনটি পৌঁছলে ছাদ থেকে পড়ে গিয়ে অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়। স্থানীয় লোকজন রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে জিআরপি পুলিশকে খবর দেয়। নিহতের বয়স আনুমানিক ত্রিশ থেকে চল্লিশের মতো হবে।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, আমরা খবরটি পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ কালিরবাজার রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠিয়েছি। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, দূর্ঘটনায় ওই যুবকের দেহ ট্রেন লাইনে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার পরিচয় এখনো জানা যায় নি। 

আমরা সদর থানা পুলিশ ও আমাদের উর্ধতন কর্তৃপক্ষসহ সবখানে খবর জানিয়ে দিয়েছি। পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা করছি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন