রঞ্জিত মন্ডল ও জাকারিয়াকে মাসদাইর যুব কল্যাণ সংঘের শুভেচ্ছা
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ০৬:২৬ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : মাসদাইর যুব কল্যাণ সংঘের উপদেষ্টা বৃহত্তম মাসদাইর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রঞ্জিত মন্ডল ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মীর জাকারিয়া জাকিরকে নবগঠিত মাসদাইর যুব কল্যাণ সংঘ কমিটি নেতৃবৃন্দরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ।
শুক্রবার ( ১০ জানুয়ারি ) রাতে এই শুভেচ্ছা জানান তারা । এ সময়ে মাসদাইর যুব কল্যাণ সংঘের উপদেষ্টা মোঃ মোস্তফা দেওয়ান, কাজি অলিউল্লাহ, মোঃ মাসুম কে মাসদাইর যুব কল্যাণ সংঘের নবগঠিত কমিটি পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
উপস্থিত ছিলেন, মাসদাইর যুব কল্যাণ সংঘের সভাপতি মোঃ রবিউল ইসলাম রানা, সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, প্রেসিডিয়াম সদস্য শ্রী সবুজ মন্ডল, ক্রীড়া সম্পাদক আফজাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শ্রী শিমুল চন্দ্র মন্ডল, উপ সম্পাদক দিদার, সহ সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ মন্ডল, উপ সম্পাদক মোঃ আসিফ প্রমুখ।


