গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে জাগো ডিএস’র শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:৪০ পিএম
স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : গরীব ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দাতা সড়ক যুব সংঘ ও সমাজ কল্যাণ সংগঠন জাগো ডিএস।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন এলাকা ঘুরে এ শীতবস্ত্র বিতরণ করে সংগঠনের সদস্যা।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হৃদয় খন্দকার, সহসভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমেদ ভিকি, সহঅর্থ সম্পাদক হাবিবুর রহমান অনিক, প্রচার সম্পাদক তামিম খান, ক্রীড়া সম্পাদক সজীব হোসেন সরদার, সহসাধারণ সম্পাদক রাকিব হাসানসহ সংগঠনের সদস্য চাহাদ, তামিম, নিলয়, আল আমিন, সৈকত, নিরব প্রমুখ।


