Logo
Logo
×

নগর জুড়ে

মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এর উপর কিছু নেই : মেয়র আইভী

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ১০:২০ পিএম

মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এর উপর কিছু নেই : মেয়র আইভী
Swapno

স্টাফ রিপের্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ড.সেলিনা হায়াৎ আইভী বলেছেন,আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্য রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল, ভারতের নেতাজি সুবাস চন্দ্রসহ অনেকে এই শহরে এসেছে এবং বোস কেবিনের চা পান করেছেন। 


তাই এই জেলাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। আমাকে অনেকে সাহসী বলে কিন্তু আমি তেমন কিছু না। আল্লাহ আমাকে এই চেয়ারটি দিয়েছে মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমি বিশ্বাস করি এবং বাবা শিখিয়েছে মানব ধর্মের উপর কিছু নাই, মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম।


বুধবার (৮ জানুয়ারী) বিকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে ভারত বাংলা যৌথ আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন। 


তিনি আরও বলেন, আমরা সংস্কৃতিক দিক দিয়ে আমরা অনেকট উন্নত ছিলাম। নারায়ণগঞ্জে অনেক নাটকের দল ছিলো তখন প্রচুর নাটক হতো। আমরা কেমন  যেনো পুরনো দিকে চলে যাচ্ছি। আমরা সামনে না এগিয়ে কুসংস্কারের দিকে চলে যাচ্ছি। 


আমাদের পূর্ব পুরুষদের ইতিহাসের  দিকে যদি দেখি, তারা আমাদের থেকে বেশি উদার ছিলো। তারা ধর্ম এবং সংষ্কৃতি মিলিয়ে ফেলতো না কিন্তু এখন আমরা ধর্ম ও সাংস্কৃতি মিলিয়ে ফেলেছি। তাই এই বিষয় আমাদের পরিষ্কার ধারণা থাতে হবে। 


অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন দেশ বরেণ্য আলোকচিত্রী নাসির আলী মামুন,  এনপিসির সভাপতি জয়কে রায় চৌধুরী, ভারতের জিংকু ব্যনার্জি, লেংকু, নারায়ণগঞ্জ জেলা ফটোগ্রাফি এসোসিয়েশনের উপদেষ্টা কাশেম জামাল, চন্দ্র শেখর সাহা প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন