Logo
Logo
×

নগর জুড়ে

ঢাবি শিক্ষার্থীর ধর্ষণকারীর সবোর্চ্চ শাস্তির দাবিতে সমাবেশ

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৯:৫৯ পিএম

ঢাবি শিক্ষার্থীর ধর্ষণকারীর সবোর্চ্চ শাস্তির দাবিতে সমাবেশ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): ঢাবি শিক্ষার্থীর ধর্ষণকারীকে সর্ব্বোচ্চ শাস্তি, সারাদেশে নারীর উপর সহিংসতা ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট নারায়ণগঞ্জ জেলা শাখা। বুধবার (৮ জানুয়ারী) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ  কেন্দ্রীয় শহিদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এ সময়, প্রগতিশীল ছাত্র জোটের জেলা সমন্বয়ক সুলতানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি শুভ বনিক, সাধারণ সম্পাদক ইবনে সানি দেওয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, অর্থ সম্পাদক মুন্নি সর্দার, ছাত্র ইউনিয়নের জেলার শিক্ষা ও গবেষণা সম্পাদক পরমা চিত্র ঘোষ প্রমূখ।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা কুর্মিটোলায় নৃসংশভাবে ধর্ষণের শিকার হয়। ধর্ষণে বিচারহীনতার সংস্কৃতির কারণেই ঢাবি শিক্ষার্থী এমন দুঃসাহসী, নৃশংস ও ভয়াবহ নির্যাতনের শিকার হল। ঢাবিসহ সারাদেশে প্রচণ্ড বিক্ষোভের মুখে ধর্ষণকারী গ্রেফতার হলেও বিচার কাজ নিয়ে দেশবাসী উদ্বিগ্ন।

 

আর ৫ টি ধর্ষণের বিচারের ক্ষেত্রে যেভাবে আদালতে ভিকটিম হেনস্থা হয় ছাত্রীটি কী তার ব্যতিক্রম হতে পারবে? পুরুষতান্ত্রিক সমাজের অপমান লাঞ্ছনা থেকে মেয়েটি কতটুকু মুক্ত থাকতে পারবে? এক্ষেত্রে কোন ধরণের হয়রানী হেনস্থা ছাত্র সমাজ মেনে নেবে না। ধর্ষিতা ছাত্রীটির পাশে আমরা আছি এবং থাকব। গ্রেফতারকৃত ধর্ষণকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি  না ঘটে। 


নেতৃবৃন্দ আরো বলেন, পরিসংখ্যানে এসেছে বিগত বছরগুলোর তুলনায় ২০১৯ সালে নারী ও শিশুর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। তনুসহ অতীতের সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার হলে নির্যাতনের সংখ্যা ক্রমাগত বাড়তো না। বেশির ভাগ নারী ও শিশু নির্যাতনের অপরাধীরা প্রভাবশালী হওয়ায় এবং আইনের মারপ্যাঁচে বের হয়ে যাচ্ছে। ফলে বিচারহীনতার সংস্কৃতি নারী, শিশু ধর্ষণ, হত্যাকে উৎসাহিত করছে।

 

এছাড়া ব্যাপক মাদকের ব্যবহার, পর্ণগ্রাফী এবং বিভিন্ন ধর্মীয় আলোচনার নামে নারী বিদ্বেষী আলোচনা নারীর উপর সহিংসতা বাড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। শুধুমাত্র আইন দিয়ে এ সমস্যা সমাধান করা যাবে না। প্রয়োজন সকল নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন