Logo
Logo
×

নগর জুড়ে

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের সমাবেশ

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৩৫ পিএম

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের সমাবেশ
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৭ জানুয়ারী) মঙ্গলবার দুপুরে চাষাঢ়ার শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন এই সমাবেশ করে। 


সমাবেশে বক্তারা বলেন, ঢাকার কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাস থেকে নামার পর তাকে অজ্ঞান করে ধর্ষণ ও ধর্ষণ শেষে ফেলে রেখে আসা হয়। সড়কে বিভিন্ন সময় এ ধরণের বর্বরতার ঘটনা ঘটে।

 

প্রতিনিয়ত সড়কে, গণপরিবহনে নারীরা নির্যাতনের শিকার হয়। আমাদের সড়ক, সড়ক নিরাপত্তার দায়িত্ব থাকা কেউ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। অন্যদিকে আমাদের সড়ক চলে গেছে একটি সিন্ডিকেটের হাতে। যারা প্রতিনিয়ত নির্যাতন, নিপিড়ন করে যাচ্ছে। আর আমাদের প্রশাসন এই সিন্ডিকেটের কাছে বন্ধি হয়ে আছে।


বক্তারা আরো বলেন, গত ৪ বছরে ১৭ হাজারের বেশি নারীকে ধর্ষণ করা হয়েছে এবং গণধর্ষণ করে হত্যাও  করা হয়েছে। বাংলাদেশে ১ হাজার ধর্ষণের ঘটনার মধ্যে ২ থেকে ৩ টি ধর্ষণের বিচার হয়েছে। যখন একটি রাষ্ট্রে ১ হাজার ধর্ষণের পর  বিচার হয় ২ থেকে ৩টির, তখনিই বোঝা যায় বাংলাদেশে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা বাংলাদেশকে একটি ধর্ষকের স্বর্গরাজ্যে পরিণত করছে।

 

দেশে এখন ৮০ বছরে বৃদ্ধ নারীকে ১৭ বছরের যুবক ধর্ষণ করে এই হচ্ছে বাংলাদেশেল চিত্র তাই এই অবস্থায় থেকে ধর্ষকের হাত থেকে রক্ষা পেতে হলে  আমাদেরকে এর বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।


ছাত্র ফেডারেশন মহানগর শাখার আহ্বায়ক ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রিচার্ড, জেলা নারী সংহতির সম্পাদক পপি রানি সরকার, জেলা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক তাকবীর হোসেন, সম্পাদক ইমরান হোসেন জাহিদ, সিদ্ধিরগঞ্জ শাখার সাঈদুল রহমান, সদস্য তাবাস্সুম প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন