Logo
Logo
×

নগর জুড়ে

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন 

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ১০:৩২ পিএম

ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন 
Swapno

স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪) : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে চাষাড়া শহীদ মিনারের সামনে স্টপ রেপ ক্যাম্পেইন’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আজকে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জায়গায় নারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে নারীরা পরিপূর্ণ নিরাপত্তা পাচ্ছে না। নিরাপত্তা না থাকায় নারীরা তাদের জায়গা থেকে বের হয়ে আসতে পারছে না। যারা বের হয়ে আসছে তারা যৌন হয়রানি কিংবা ধর্ষণের শিকার।


শিক্ষার্থীরা আরো বলেন, আজকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে। দিন দিন তা দানবীয় আকার ধারণ করছে। অপরাধের বিচারিক রায়  হলেও তা কার্যকর হচ্ছেনা। যদি ধর্ষণের পরিপূর্ণ বিচার হত তাহলে আজকে ধর্ষণ হত না। আর কত নারী ধর্ষিত হলে আমাদের বিবেক জাগবে? তাই এ ঘটনার নিন্দা জানাই আমরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন