Logo
Logo
×

নগর জুড়ে

খানপুর হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন 

Icon

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২০, ০৯:৪৯ পিএম

খানপুর হাসপাতালে বিনামূল্যে চোখের ছানি অপারেশন 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা  হাসপাতালের  বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

সোমবার (৭ জানুয়ারী) রাতে নারায়ণগঞ্জ খানপুর  ৩‘শ শয্যা হাসাপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু জাহের চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীকাল সকাল ৮ টা হতে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করার  ব্যবস্থা গ্রহণ করা হবে। 
আগ্রহী সকলকে আগামীকালের মধ্যে ৩০০শয্যা হাসপাতালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন