Logo
Logo
×

নগর জুড়ে

সুজনের মৃত্যুতে মহানগর শ্রমিকলীগ সভাপতি আলমগীরের শোক 

Icon

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২০, ০৮:২৬ পিএম

সুজনের মৃত্যুতে মহানগর শ্রমিকলীগ সভাপতি আলমগীরের শোক 
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মহানগর শ্রমিকলীগের সংগঠনিক সম্পাদক শরফুদ্দিন সুজন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় শ্রমিকলীগ মহানগরের সভাপতি ও খানপুর পোলস্টার ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির বকুল ও মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না। সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তারা।


 
তারা এক শোক বার্তায় সুজনের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়া মহানগর শ্রমিকলীগের সকল নেতাকর্মী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


 
শরফুদ্দিন সুজন শহরের মিন্নত আলী শাহ (র) এর মাজারের খাদেম মরহুম আফতাব উদ্দিনের কনিষ্ঠ পুত্র। সুজন গত ৫ জানুয়ারি রাত তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন