স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জের সাবেক ফুটবলার আজিজি আল আরমানের মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।
ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা ও সকল ফুটবল ক্লাবগুলোর পক্ষ থেকে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।


