স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : অধুনালুপ্ত নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন সুজন (৪৫) হন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে যান না ফেরার দেশে।রোববার (৫ জানুয়ারি) বাদ জোহর বাবুরাইল জামে মসজিদে নামাজে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
শারফুদ্দিন সুজন স্বৈরাচার বিরোধি আন্দোলনে স্কুল জীবনে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়াও কিশোর বয়সে বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে প্রচারিত লিফলেট বিলি করতেন। তখন এরকম কর্মসূচি প্রকাশ্যে পালন করা ঝুঁকি ছিল বলে কিশোরদের মাধ্যমে লিফলেট বিলি করা হতো।
এছাড়াও সুজন সমাজ সেবামূলক কাজে জড়িত ছিলেন। ১৯৮৮ সালে ভয়াবহ বন্যা ও পরবর্তী পুনর্বাস কার্যক্রমে অংশ নেন সূর্য্য সৈনিক নামে সংগঠনের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া সংগঠনরর সাথে যুক্ত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াত আইভি, প্যানেল মেয়র বিভা হাসান, সাবেক শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদ, সাবেক নাসিক কাউন্সিলর মেয়র মনির হোসেন, ব্যবসায়ি নেতা ও মিন্নতআলী (র.) মাজার শরিফের সভাপতি শহিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম, মহানগর যুবলীগ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, দেওভোগ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈনিক দলের নেতৃবৃন্দ শারফুদ্দিনে মরদেহ দেখতে যান এবং গভীর শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে রূহের মাগফেরাত কামনা করেছেন।


