Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

কৃষক

Icon

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৩:৩৫ পিএম

কৃষক
Swapno

তোমার ঠোঁটে বক হবো, জলার ভাঁজে
শিকার করবো আধার, বিলের অতলে
গড়ে ওঠা গম্বুজ ছুঁয়ে দিবো চাতকের ভাষায়।

 

তোমার উপত্যকায় জলের সুড়ঙ্গ ধরে
নেমে যাবো ছোট্ট ডিঙায়, বৈঠার ছলাৎ
ছলাৎ শব্দে ঝরে পড়বে মিনারের চূড়া।

 

তোমার উরুর খেতে চাষ করবো মৌসুমি
ফসল, আলপথে বুনে দিবো রক্তবীজের
সংগম, পরিযায়ী পাখির মতন ওড়ে যাবে বেলুন-

 

যদি পাহাড়ের নির্জন জল হও, ঝর্ণার গানে---
ভূগোলের সাড়ায় থরেথরে কেঁপে যাবে অন্ধ কৃষক।

 

মিলন মাহমুদ

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন