Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

ভবদোষ

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ০১:৫৩ পিএম

ভবদোষ
Swapno

খুবই সুন্দরী তরুণী তুমি
একটু না হয় কালো আমি
কই তেমন কালো তো নয়
মোর চেয়েও তো কালো হয়।

 

কালো বা সাদা দিয়েই যদি সব হয়
ওবামা বা ম্যান্ডেলা কী করিয়া প্রেসিডেন্ট হয়!
স্বয়ং কৃষ্ণ তো অনেক বেশি কালো ছিল
তবুও রাধার ন্যায় শত রমনীর মনিকোঠায় ঠাঁই নিলো।

 

আমি নাকি এতোটাই কালো
আমারে তাহার লাগে না ভালো
নাইবা ভালো ভাসিলে মোরে
বঞ্চিত কেন ভাসিতে তোরে।

 

দেখিলে শুধু বাহ্যিক রূপ মম
করিলে খরচ শুধু চর্মচক্ষু তব
পরখ করো একটিবার অন্তর দৃষ্টি নিয়া
নিজেকে হারাবে আমার বিশাল গভীরতা দিয়া।


এসবি পুলক
অর্থনীতি বিভাগ : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন