Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

একটা জীবন

Icon

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ১২:১৩ পিএম

একটা জীবন
Swapno

একটা জীবন নষ্ট হলে
কী আর এমন আসবে যাবে
কার কী এমন থাকবে কথা
দীর্ঘশ্বাসের দীর্ঘ রাতে

চলবে সবই সবার মতো
আসবে যাবে স্বপ্ন কত
সেই বিরামে
নতুন করে কারো প্রেমে
হবে নত
মুগ্ধ হবে নতুন করে
কারো কথার ইন্দ্রজালে

 

একটা জীবন ব্যর্থ হলে
কী আর এমন আসবে যাবে
হয়তো কোনো
কান্নামাখা
একলা থাকা
সাঁঝপ্রহরে
পড়বে মনে কারও কথা
এসেছিল দারুণ ঝড়ে
প্রেমের জ্বরে
কাঁপিয়ে দিয়ে
হারিয়ে গেছে চিরতরে

 

একটা প্রেম নষ্ট হলে
কী আর এমন আসবে যাবে

 

রাকিবুল রকি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন