Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

অপেক্ষা

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৯ পিএম

অপেক্ষা
Swapno

অপেক্ষা.... তারপর অপেক্ষা.... তারপরও অপেক্ষা।
দুমড়ে মুচড়ে যাওয়া আশা। রাজপথ। কালো রাজপথ। দীর্ঘ থেকে দীর্ঘ কালো পথ।
কোকিলের গান। ঘড়ির দেখা।
কোকিলের ডাক। অতিক্রান্ত সময়।
বিষণ্ন বেদনা। বিক্ষুব্ধ ব্যথা।

 

নতুন বইয়ের খবর। প্রচ্ছদ অমর্ত্য আতিক।
মাইকের যন্ত্রণা। ধুলোয় ধূসরিত মুখ।
আজ বসন্ত।

 

ঝাপসা চোখ।
নিভে আসা আলো।
নিভে আশা-আলো।
নিভে আসে সন্ধ্যা।

 

ফেরা। ঢেকে রাখা মুখ।
ঢেকে রাখা মন। ফেরা।
দীর্ঘ, দীর্ঘ পথ। অন্তহীন সময়।
কংক্রিট অপেক্ষা।

 

তোমার অভিযোগ, পেলাম না যে...

 

রাকিবুল রকি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন