Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

অমর একুশে বইমেলায় কবি ও সাংবাদিক হীরার ‘জলরঙ নারী’

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫০ পিএম

অমর একুশে বইমেলায় কবি ও সাংবাদিক হীরার ‘জলরঙ নারী’
Swapno

যুগের চিন্তা ২৪ :  অমর একুশে বইমেলায় এবার প্রকাশ হয়েছে কবি ও সাংবাদিক কাজী আনিসুল হক হীরা’র দ্বিতীয় কাব্যগ্রন্থ। বিভিন্ন সময়ে প্রকাশিত তাঁর লেখা কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘জলরঙ নারী’। মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২০-এ বইটি পাওয়া যাবে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরের লেখক প্রকাশের ৩৬নং স্টল, কবিতা বাংলার ১৪৮নং স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যানের একাত্তর প্রকাশনীর ৬৫৪নং স্টলে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ এঁকেছেন নাসরিন আক্তার।

 

কাজী আনিসুল হক হীরা বলেন, প্রথম কাব্যগ্রন্থ। প্রথম সন্তানের মতোই। আমার অভিজ্ঞতা থেকে বলবো, কবিতা শুধু নয়, সাহিত্যের যেকোনো শাখার বইপত্র যদি মানসম্পন্ন না হয়, পাঠক তা কিনবেন না, পড়বেনও না। মানসম্পন্ন কবিতার পাঠকের অভাব নেই। এটা ঠিক, সাহিত্যের অন্যান্য শাখার চেয়ে কবিতার পাঠক খানিকটা কম হতে পারে। উপন্যাস আর কবিতা এক নয়। যেমন ব্যান্ড সংগীত আর উচ্চাঙ্গ সংগীত এক নয়। দুই শ্রেণির পাঠক ও শ্রোতা দুই রকমের।

 

তিনি বলেন, কবিতার বিক্রি কম হয়, এ কথা আংশিক সত্য। পুরোপুরি সত্য নয়। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা, বইয়ের বিক্রি দিয়ে কখনো সাহিত্য বিচার করা ঠিক নয়। জনপ্রিয়তা সবাই চান বটে। সস্তা জনপ্রিয়তা অন্তত আমার কাম্য নয়। ফেসবুকের জনপ্রিয়তাকে পুঁজি করে অনেকে বই প্রকাশ করেন। তাদের বই বেশ বিক্রিও হয়। দিনশেষে তাদের বই কিনে অনেক পাঠককে আফসোস করতে শুনেছি, প্রতারিত হতে দেখেছি। 

 

কাজী আনিসুল হক হীরা ক্রেতা-পাঠকের উদ্দেশ্যে বলেন, চটকদার বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণা দেখে বই কিনবেন না। বইটি কেনার আগে অন্তত নেড়েচেড়ে দেখুন। খানিকটা চোখ বুলিয়ে তারপর বই কিনুন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন