Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

একুশ আমার

Icon

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০২:০৫ পিএম

একুশ আমার
Swapno

পিচ ঢালা রাস্তায় রক্তের দাগ শুকায়নি
রাতের পর রাত দিনের পর দিন
অপেক্ষা একটি দিনের
অতঃপর একুশ আসে
একুশ আমার।

 

ডাহুক ডাকা রাত ভোর হয়
ডাক আসে প্রভাতফেরির,
হাতে এক তোরা গাঁদা ফুল
নগ্ন পা
মুখে আমার ভাই তোমার ভাই রফিক জব্বার বরকত স্মরণ
অন্তরে কয়েকটি বর্ণ
আমি বাঙলায় কথা বলি
একুশ আমার।

 

স্বর্গ থেকে মিছিলে এসে সুর মিলায় রফিক ভাই
শফিক ভাই,
সক্রোধে চিৎকার করে বলে
নাড়ী ছেড়া ফুল নিয়ে এতো কাড়াকাড়ি কেন?

 

কেউ শুনে না, কেউ জবাব দেয় না
সূর্যদেব রক্তিম হওয়ার আগেই সূতা ছিঁড়ে যায়
ফুলগুলো লাওয়ারিশ পরে রয়,
কেউ খবর রাখে না
একুশ আমার।

 

জাহানুর রহমান খোকন

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন