Logo
Logo
×

শিল্প ও সাহিত্য

অভিমান

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১২:২৯ পিএম

অভিমান
Swapno

একদিন পাখি হয়ে ফিরলে
মুছে দিও পাখিদের অন্তরে মানুষের
নাম, জীর্ণ আকাশ খুঁজে দেখি বিচিত্র 
অভিমান!

 

একদিন রৌদ্রপট খুলে গেলে 
তোমার রঙিন খাতায়,
এঁকে দিও বীজ রক্তে ব্যাথা ভরা
ঘ্রাণ, তুলে রেখো হাতফুল স্মৃতির
সমান!

 

একদিন হেরে গেলে প্রিয় শৈশব 
গোল্লাছুট দিয়ে গড়িয়ে যেতাম
লাল নীল বল, নাটাই আর সুতার
টানে, কেটে যেতো প্রিয় ঘুড়ির কোন
আদল?

 

একদিন ঝরে গেলে বৃষ্টির কথা
বেড়ে যাবে বিষাদ কদমের থোকা।

 

একদিন চলে গেলে প্রিয় যতো মুখ
অভিমান ছুঁয়ে যাবে রোজ রোজ আমার
অসুখ!

 

মিলন মাহমুদ

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন